Categories: বিনোদন

পাঠান সিনেমার নতুন লুকে দেখা দিলেন শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান শুধু বলিউড নয় পুরো সিনেমা জগতেই একটি অনুপ্রেরণার নাম। ক্যারিয়ারের এই অবস্থানে এসে শাহরুখ যেন আরো বেশি নিখুঁত হতে চাইছেন। সেজন্য কাজ করছেন বেছে বেছে। প্রায় পঞ্চাশটির মতো চিত্রনাট্য থেকে তিনি বেছে নিয়েছেন চারটিকে।

তার একটি যশরাজ ফিল্মসের ‘পাঠান’। ‘জিরো’ সিনেমার পর প্রায় দীর্ঘ দুই বছর বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন এই ছবি দিয়ে। এবার এ সিনেমার শুটিং সেট থেকে তার নতুন লুক প্রকাশ পেয়েছে।

সম্প্রতি ছবিটির শুটিং সেট থেকে বের হওয়ার সময় দেখা মেলে শাহরুখের। ছবিতে দেখা গেল নতুন সিনেমাটির জন্য চুল বেশ লম্বা করেছেন তিনি। কালো সানগ্লাসের সঙ্গে সাদা টি-শার্টে শাহরুখকে লাগছিল বেশ।

সিনেমাটির জন্য যে শারীরিকভাবেও বেশ পরিশ্রম করতে হয়েছে শাহরুখকে তা দেখা মাত্রই বোঝা যাচ্ছে।

জানা গেছে এ সিনেমায় একটি অ্যাকশন থ্রিলার চরিত্রে দেখা মিলবে তার। সব মিলিয়ে শাহরুখ ভক্তদের জন্য রোমাঞ্চকর কিছুই অপেক্ষমান।

প্রসঙ্গত, গত আগস্টে সিদ্ধার্ত আনন্দের ‘পাঠান’ সিনেমায় নাম লেখান শাহরুখ। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শুধু তাই নয় সিনেমাটিতে দেখা মিলতে পারে বলিউডের আরেক জনপ্রিয় সুপারস্টার সালমান খানের। কথা রয়েছে এ সিনেমায় একটি অতিথি চরিত্রে খুব অল্প সময়ের জন্য অভিনয় করবেন তিনি।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমাটির শুটিং কাজ। তবে সালমান কবে নাগাদ শুটিংয়ে যোগ দেবেন সে বিষয়ে কোন কিছু জানা যায়নি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago