এবার শীতে ‘উষ্ণতার হাসি’ ছড়াবে ‘ওয়ান স্টেপ ফর টুমরো’

দেশে আস্তে আস্তে বাড়ছে শীতের দাপট। তাপমাত্রাও কমছে উল্লেখযোগ্য হারে। শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দিতে ‘One Step For Tomorrow’ মানবতার সেবায় এগিয়ে এসেছে।

শীতকাল সামর্থ্যবানদের জন্য উপভোগ্যই হয়। আরামদায়ক শীতবস্ত্র, মুখরোচক খাবার, পিঠা পায়েস, সব মিলিয়ে আনন্দের সময় তাদের। কিন্তু হতদরিদ্র এক শ্রেনির মানুষের জন্য শীত অভিশাপ হয়ে আসে। তাদের নেই শীতের কাপড়, নেই ঘরবাড়ি। হাড়কাপানো শীতের রাতে তাদের শুতে হয় রাস্তার ধারের ফুটপাতে কিংবা রেলস্টেশনের প্লাটফর্মে। One Step For Tomorrow এর স্টেপাররা চেষ্টা করছে সেইসব সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে।

“এবার শীতের ঠান্ডায়, থাকবে না কেউ অসহায়।” স্লোগানে এবার শীতে One Step For Tomorrow এর স্টেপাররা ছড়াবে “উষ্ণতার হাসি”।

ঢাকা, টাংগাইল, দিনাজপুর, লাল্মনিরহাট,গাইবান্ধা,রংপুর, লালমনিরহাট, খুলনা, ময়মনসিংহ, বরিশালসহ দেশের প্রায় ২০ টি অঞ্চলে স্টেপারগণ চেষ্টা করছে অসহায় মুখে হাসি ফোটাতে। অসহায় বস্ত্রহীনদের শীতের কাতরতা দূর করতে স্টেপাররা সংগ্রহ করছে সামর্থ্যবানদের অব্যবহৃত জামা কাপড় এবং আর্থিক সাহায্য। যা পৌছে দেওয়া হবে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের দুয়ারে।

One Step For Tomorrow এর ব্যাবস্থাপনা পরিচালক মো: মইনুল ইসলাম জিলানী বলেন, ‘আমাদের সবার বসায়ই অব্যবহৃত জামা কাপড় পড়ে থাকে। অনেক সময় ফেলে দিই বা বিক্রি করি কেউ কেউ। এবার আমরা প্রতিটি জেলার স্টেপাররা আমাদের অব্যবহৃত জামাকাপড় পৌছে দিতে চাই বিভিন্ন জেলার সুবিধাবঞ্চিত মানুষদের কাছে।’

মো: মইনুল ইসলাম জিলানী সকলের কাছে আহ্বান জানিয়ে বলেন আপনারা চাইলে অর্থ দিয়েও সহায়তা করতে পারেন।
বিকাশ করতে – 01308812610।

তিনি আরও জানান, অব্যবহৃত জামা কাপড় দিতে চাইলে জেলা টিমকে জানালে আমরা তা আপনার নিকট থেকে সংগ্রহ করে নিব। জেলা টিমের নম্বর-
টাংগাইল : 01772067237 (শাওন)
01304596848 (ফাহাদ)
কালিহাতী : 01683397904 (সুমন)
দিনাজপুর : 01978980508 (মোরশেদ)
01996156560 (সিহাব)
01797989338 (মেহেগ)
লালমনিরহাট : 01751364537 (জয়)
01793822832 (মেহেদী)
01788098274 (সাদিক)

শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেবার এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে পাশে আছে দৈনিক অধিকার এবং অধিকার ডট নিউজ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago