অনির্বাণ-মধুরিমার বিয়েতে যুগলে সৃজিত-মিথিলা
নাট্য দুনিয়া থেকে বড় পর্দার প্রিয় মুখ অনির্বাণ ভট্টাচার্য। নাট্যকর্মী মধুরিমা গোস্বামীর সঙ্গে তার বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত হলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, সংগীতশিল্পী অনুপম রায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ, বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাসহ একঝাঁক তারকা।
মেন্টর থেকে বন্ধু-সহকর্মী সবাই উপস্থিত ছিলেন অনির্বাণ-মধুরিমার ছিমছাম ঘরোয়া সংবর্ধনায়।
বিয়ের দিনে নবদম্পতির শেয়ার করা ছবিতে মধুরিমার মুখে হাসি ছিল না। এ নিয়ে নেটদুনিয়ায় ট্রোলও হয় বেশ। তবে সব ট্রোল এবার ফুৎকারে উড়িয়ে কর্তা-গিন্নি উভয়েই হাসিমুখে ধরা দিয়েছেন সংবর্ধনায়।
বিয়ের অনুষ্ঠানের মতো রিসেপশনেও বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন না। এদিন স্ত্রী মিথিলাকে নিয়ে উপস্থিত হন প্রখ্যাত চিত্রনির্মাতা সৃজিত মুখার্জি। জাতীয় পুরস্কারজয়ী শিল্পী, সুরকার, গীতিকার অনুপম রায়ও স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে জৌলুস বাড়ান অনুষ্ঠানের।
অনির্বাণ ও মধুরিমার সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। লিখেছেন, ‘অনির্বাণ-মধুর বিয়ের আড্ডায়’। সঙ্গে সৃজিত-কাঞ্চন-অনির্বাণের নাচের ভিডিও শেয়ার করেন তিনি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…