Categories: বিনোদন

৫০০ কোটি টাকার সিনেমায় প্রভাসের নায়িকা কৃতি

‘বাহুবলী’ এবার আসছেন পুরাণের জনপ্রিয় চরিত্র ‘রাম’ হয়ে। প্রায় ৫০০ কোটি টাকা বাজেটে নির্মিত হতে যাচ্ছে ‘আদিপুরুষ’ নামের সিনেমা। এখানেই রাম চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস।

গেল ১৮ আগস্ট ইনস্টাগ্রামে এ অভিনেতা নিজেই জানিয়ে দেন এ খবর। প্রভাসের অভিনয়জীবনের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’। তবে সিনেমাটিতে তার বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে চলছে আলোচনা ও নানা জল্পনা-কল্পনা।

বলিউডভিত্তিক নিউজ পোর্টাল ফিল্মফেয়ার জানিয়ে দিলো, বলিউডের নায়িকা কৃতি স্যাননই ‘আদিপুরুষ’-এ সীতা চরিত্রে অভিনয় করবেন। শুরু থেকেই এই চরিত্রের জন্য ভারতের অনেক নায়িকার নাম শোনা যাচ্ছিলো। অবশেষে সব গুঞ্জন থামিয়ে কৃতিই হতে চলেছেন সীতা।

সিনেমাটির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে ফিল্মফেয়ার দাবি করছে, ‘হিন্দি এবং তামিল দুই ইন্ডাস্ট্রির অনেক বড় নাম তাদের চিন্তায় ছিল সীতা চরিত্রের জন্য। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটির জন্য পাকাপোক্ত হয়েছেন কৃতি। তাকে অভিনন্দন জানাচ্ছেন দর্শক।’

সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে কৃতির ব্যাপারে।

ছবির পরিচালক ওম রাউত। এখানে রাবণ চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে। লক্ষণ চরিত্রে শোনা যাচ্ছে সানি সিং।

ছবিটি ঘোষণা আসার সময় জানা গিয়েছিলো প্রায় ৪০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে ‘আদিপুরুষ’। তবে ভিএফএক্স-র জন্য এর বাজেট বেড়ে ৫০০ কোটিতে গিয়ে ঠেকবে বলে জানিয়েছে ফিল্মফেয়ার। তাদের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘বাহুবলী’ সিরিজের মতো এখানেও প্রচুর গ্রাফিক্স ও ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স)- এর কাজ দেখা যাবে। প্রায় ২৫০ কোটি ব্যয় করা হবে কেবল গ্রাফিক্সের জন্যই। পুরোপুরি থ্রিডিতে শুটিং করা হবে এই ছবি।

হিন্দি, তামিল, তেলেগুসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি দেয়া হবে ‘আদিপুরুষ’। এরইমধ্যে ছবিটি নিয়ে দর্শকের মধ্যে দারুণ উত্তেজনা দেখা দিয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago