Categories: বিনোদন

জলের নিচে বরুণ-সারার চুমুর ভিডিও ভাইরাল

নীল জলের একদম নিচে ভেসে রয়েছেন বলিউডের নতুন জুটি বরুণ ধাওয়ান ও সারা আলি খান। সারা আলির গায়ে জলের ওপর থেকে সূর্যের রশ্মি এসে আঁকিবুঁকি কেটেছে। দু’জনের ঠোঁটে ঠোঁট। সারা একটি লাল বিকিনি পরে রয়েছেন। বরুণের গায়ে শর্টস।

‘কুলি নম্বর ওয়ান’ ছবির ট্রেলারে এমনই একটি চুমুর দৃশ্যে ধরা দিলেন দুই তারকা। সেই ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পরিচালক ডেভিড ধাওয়ানের বিখ্যাত সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। এটি মুুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। প্রথম ছবিটিতে অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর। তারই রিমেক নতুন এই সিনেমা। এখানে জুটি হয়েছেন ডেভিডেরই পুত্র বরুণ ও সাইফ আলি খানের মেয়ে সারা।

প্রথম ছবিতেই বেশ আলোচনার জন্ম দিলেন বরুণ-সারা। তাদের কেমিস্ট্রির দখলে এখন বলিউডের নেটদুনিয়া। চুম্বন দৃশ্যের ভিডিও দিয়ে সুপারহিট জুটি বনে গেছেন তারা।

তবে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ নিয়ে বিতর্ক তুঙ্গে। স্টারকিডদের সিনেমা একজোট হয়ে বয়কটের ডাক দিয়েছিলেন নেটাগরিকরা। ‘কুলি নম্বর ওয়ান’র বেলায়ও সেই ঘোষণা দেয়া ছিল। তাদের উদ্দেশ্য ছিল, শনিবার ট্রেলারটি ইউটিউবে পড়তেই ‘ডিজলাইক’ বোতাম টেপা হবে।

পরিস্থিতি টের পেয়ে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও আগে থেকেই তাদের ইউটিউব চ্যানেলের ‘ডিজলাইক’ বোতামটিকে নিষ্ক্রিয় করে রেখেছিল। কিন্তু তাতে আরও খাপ্পা নেটাগরিকরা। পোস্টের পর পোস্ট পড়ছে টুইটারে। ‘ডিজলাইক’ না করতে পেরে অনেকেই পোস্টে জানিয়ে দিচ্ছেন, ‘ডিজলাইক’ বোতাম টিপতে না পারলে কী হবে! আমি এখানে বলে রাখলাম, আপনাদের এই ভিডিওটি ডিজলাইক করলাম’।

কিন্তু এতে করে আদতে সুপারহিট হয়েছে ট্রেলারটি। এরই মধ্যে ট্রেলারটি দেখা হয়েছে ২১ মিলিয়নেরও বেশিবার।

চলতি বছরের ক্রিসমাসে ‘কুলি নম্বর ওয়ান’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। বরুণ ও সারা ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রচপাল যাদব, জনি লিভার প্রমুখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago