দুই ওপেনারের বিদায়ের পর মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টাইগার এই দুই ব্যাটসম্যান মিলে গড়ে তোলে অর্ধশত রানের জুটি। এরপরই বাগড়া দেয় বৃষ্টি। তবে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর বৃষ্টি শেষে আবার খেলা শুরু হলে মুমিনুল তুলে নেন নিজের ক্যারিয়ারের এগারোতম অর্ধশত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান। মুমিনুল ৫৮ আর মাহমুদউল্লাহ ২৪ রান নিয়ে অপরাজিত আছেন।
এর আগে সকাল থেকেই শোঁ শোঁ বাতাসের সঙ্গে কনকনে হিম ঠাণ্ডা। আবহাওয়ার পূর্বাভাষ জানান দিয়েছিল, সকালের দিকে না হলেও ভর দুপুরে বৃষ্টি চলে আসতে পারে। ধারণা করা হচ্ছিল লাঞ্চের সময় কিংবা তার পরপরই হয়ত বৃষ্টি নামার সম্ভাবনা আছে। তারপরও সকালে আবহাওয়া তেমন বাধা হয়ে দাড়াল না। অন্তত শুরুটা ভালোয় ভালোয় হয়ে গেল। টেস্ট নির্ধারিত সময়, মানে স্থানীয় সময় সকাল ১১ টা (বাংলাদেশ সময় ভোর চারটা) শুরু হল।
কিন্তু আবহাওয়ার পূর্বাভাষকে ভুল প্রমাণ করে এক ঘন্টা পুরো পার না হতেই শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। ঠিক বাংলাদেশে উপকূলে ঝড়ো বাতাস বইলে রাজধানী ঢাকা ও অন্যান্য অঞ্চলে যেমন দমকা বাতাসের সাথে ঝিঝিরে বৃষ্টি পড়ে ঠিক তেমনি। খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়ার ১ ঘণ্টা পর অবশেষে নেমে এলো ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকলো প্রায় পৌনে এক ঘণ্টা। অবশেষে আবারও খেলা শুরু হলো। বাংলাদেশ সময় সোয়া ৬টায় আবারও শুরু হয় খেলা।
তবে বৃষ্টির পর বাংলাদেশ হারালো সবচেয়ে বড় উইকেটটি। বোল্টের একটু ভেতরে ঢোকা বলে লাইন মিস করলে তামিমের পায়ে লাগে। আম্পায়ার স্বাগতিকদের জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন কেন উইলিয়ামসন। রিপ্লেতে দেখা যায়, বল অফ স্টাম্পের উপরের দিকে আঘাত হানতো। সিদ্ধান্ত পাল্টে এবার তামিমকে আউট দেন আম্পায়ার।
তবে আউট হওয়ার আগে অবশ্য ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন তামিম ইকবাল। ৫০ বল খেলে তিনি করেন ৫৬ রান। ইনিংসে বাউন্ডারির মার ছিল ১১টি। তিনি যখন আউট হন বাংলাদেশের রান তখন ৬০। এর আগে ইনিংসের চতুর্থ ওভারে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। টিম সাউদির শর্ট বলে পুল করে ট্রেন্ট বোল্টকে ক্যাচ দেন ইমরুল(১)।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…