শুটিংয়ে ফেরার অপেক্ষায় সানি লিওন
অবশেষে নিজ শহর মুম্বাইয়ে ফিরলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। করোনার লকডাউনের পর এই প্রথম মুম্বাই ফেরা তার। তবে সানি শুধু একাই নন, তার সঙ্গে এসেছেন তার তিন সন্তান নিশা, আসের, নোহা এবং স্বামী ড্যানিয়েল।
ভারতজুড়ে চলতি বছরের মার্চ মাসে করোনার প্রভাব বাড়ার আগেই পরিবারসহ দেশ ছাড়েন সানি। এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থান করেন। তবে ঘরবন্দি সানির এই দীর্ঘ সময় যে খারাপ কেটেছে, তা-ও বলা যায় না।
প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে কাটানো মজার মজার মুহূর্ত শেয়ার করতেন তিনি। সেখানে দেখা যেত, স্বামী ড্যানিয়েল এবং বাচ্চাদের নিয়ে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
ধারণা করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন বেশকিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, দেশে ফিরে বেশকিছু সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার। তাই পরিবার নিয়ে মুম্বাই অবস্থান করছেন তিনি।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ভারতে ফেরেন সানি। ভারতে ফিরেই শুটিং শুরু করেননি তিনি। কিছুটা সময় নিয়ে আবারও কাজে ফিরছেন তিনি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…