Categories: বিনোদন

ট্রলের জবাবে মুখ খুললেন কারিনা

সময়ের পরিক্রমায় বড় তারকাদের নিয়ে সমালোচনা কিংবা ট্রল করা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক তারকাই ব্যাপারগুলো এড়িয়ে চলেন।

অনেক তারকাকে আবার সোচ্চারও হতে দেখা যায়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলকারীদের নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর।

সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আসলে যাদের ঘরে বসে কিছু করার থাকে না; তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয় নিয়ে ট্রল করতে ব্যস্ত থাকে। এবারের করোনার লকডাউনে সে সংখ্যাও বেড়েছে।’

তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষের বাইরে কোনো কাজ না থাকার কারণে তারা সারাদিন ঘরে বসে কাটাচ্ছে। সাথে নিজের এই অলস সময়ে অন্যদের নিয়ে মজার ট্রল করতে ব্যস্ত আছেন।’

কারিনা আরও বলেন, ‘আমি মনে করি, বর্তমান সময়ে মিডিয়ার অনেক অভ্যন্তরীণ ব্যাপার নিয়েও বেশি আলোচনা হয়। আমাদের যার যার জায়গায় সুখে থাকা উচিত।’

প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কারিনা কাপুর এবং সাইফ আলী খানের ঘরে আসতে যাচ্ছে তাদের নতুন অতিথি।

কারিনা বর্তমানে আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন। আগামী বছরের বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago