নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনাদের লক্ষ্য হবে মানুষের সেবা করা।’
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে দেওয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্র নিজে।
শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদিত হতে হবে। এদেশের মানুষ দীর্ঘদিন শোষিত ও বঞ্চিত ছিল। ক্ষমতায় ধারাবাহিকতা ছিল বলে গত আট বছরে দেশ অনেক দূর এগিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা- সেদিকে খেয়াল রাখবেন। কী কী করতে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা চড়াই উৎরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ে ক্ষমতা চেয়েছিলেন মানুষের সেবার জন্য। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। জেলা পরিষদ নির্বাচন এবার প্রথম হলো ইলেকটোরাল ভোটের মাধ্যমে। আগে সিলেকশনের মাধ্যমে চেয়ারম্যানদের বসানো হতো। আমাদের লক্ষ্য দেশের মানুষের সেবা দেওয়া। স্বাধীনতার পর দেশের মানুষ ছিল সাড়ে সাত কোটি কিন্তু এখন সেটা বেড়ে ১৬ কোটি হয়েছে। ক্ষমতা যতো বিকেন্দ্রীকরণ করতে পারবো জনসেবা তত সহজ হবে।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…