ঘূর্ণিঝড় ‘নিভার’ আসছে
সারাদেশে শীতের প্রকোপ বাড়ছে। শীতের প্রকোপের সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপের রূপ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘নিভার’। নিভার নামটি ইরানের দেওয়া বলে আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান নিশ্চিত করেছেন।
রংপুরের তেতুঁলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী, ঈশ্বরদী, দিনাজপুর, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল ও রাজারহাটে ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
ঢাকায় থার্মোমিটারের পারদ নেমেছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রাম ও সন্দ্বীপে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঘূর্ণিঝড়ে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না এমন আশাবাদ ব্যক্ত করে সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়ের রূপ নিলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না, এটি ভারত-শ্রীলঙ্কার দিকে যাবে। নিম্নচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড়-বৃষ্টি সেভাবে হবে বলে আমরা মনে করছি না।
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…