এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এখন বাংলাদেশে

এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) এর প্রফেশনাল মাষ্টার্স প্রোগ্রাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন কন্সট্রাকশন এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স এশিয়া তথা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এবং শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। থাইল্যান্ডে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এআইটি’র বিশ্বমানের প্রফেশনাল মাষ্টার্স প্রোগ্রাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন কন্সট্রাকশন এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স ঢাকায় চালু হতে যাচ্ছে।

বাংলাদেশে প্রফেশনাল ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে উন্নত শিক্ষা এবং গবেষণা কার্যক্রমের প্রসারকে সম্প্রসারিত করতে সম্প্রতি এআইটি’র প্রেসিডেন্ট ড. ইডেন ওউন এবং দেশীয় প্রতিষ্ঠান দি ব্রিজ এর প্রধান নির্বাহী সাদাত মাহমুদ তানভীরের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এআইটি থাইল্যান্ড থেকে বাংলাদেশে সরাসরি তাদের অধ্যাপক ও প্রশিক্ষক প্রেরণ করে প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ এক বছরের মাষ্টার্স প্রোগ্রাম এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে এআইটি, থাইল্যান্ড থেকে সনদ প্রদান করবে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত এআইটি এর অ্যালামনাই সদস্যরা এআইটি এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) হল উচ্চতর শিক্ষার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এআইটি ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট এবং ম্যানেজমেন্ট শিক্ষাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান। এআইটি নিয়ন্ত্রিত একাডেমিক, গবেষণা এবং পরীক্ষামূলক কার্যক্রম সারাবিশ্বে প্রফেশনালদের সাফল্য এবং নেতৃত্বের ভূমিকার জন্য প্রস্তুত করে। অপরদিকে বাংলাদেশে এআইটি’র এর কার্যক্রমকে পরিচালনা করবে দি ব্রিজ নামক একটি প্রতিষ্ঠান, যারা ২০০৮ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর আওতাধীন বিভিন্ন প্রকল্প কর্মকর্তাদের প্রকল্প উন্নয়নে প্রশিক্ষিত করতে বিশ্বব্যাপী প্রশিক্ষণ, পরামর্শ, স্টাডি ট্যুর কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে বেগবান এবং সমৃদ্ধ করতে বাংলাদেশে এআইটি’র আগমনকে যুগোপযোগী এবং পরিকল্পিত দেশ গঠনে অভিজ্ঞ, মেধাবী এবং সক্ষম মানবসম্পদ গঠনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন এআইটি বাংলাদেশ পরিচালনাকারী প্রতিষ্ঠান দি ব্রিজ এর প্রধান নির্বাহী সাদাত মাহমুদ তানভীর। তিনি আরো বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথমার্ধেই বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এআইটির প্রফেশনাল মাষ্টার্স প্রোগ্রাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন কন্সট্রাকশন এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago