একই রোল নিয়ে পরের শ্রেণিতে যাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীতের নির্দেশনা দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সোমবার (২৩ নভেম্বর) এমন নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে।

নির্দেশনা জারি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, মূল্যায়ন করা হলেও শিক্ষার্থীদের রোল একই থাকবে। অর্থাৎ, বর্তমান শ্রেণির রোল নিয়ে তারা পরবর্তী শ্রেণিতে যাবে। অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের প্রাক্কালে ১৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান চলমান ছিল। পরবর্তীসময়ে কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিওর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন। এ প্রেক্ষাপটে শিক্ষকরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে। এখন প্রাথমিকের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত হলো। এ বিষয়ে প্রাথমিক শিক্ষার মহাপরিচালক বলেন, কোভিডের কারণে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা নিতে পারছি না। এসব ছোট বাচ্চাদের অ্যাসাইনমেন্ট দেওয়াও যায় না। তিনি বলেন, ১৬ মার্চ পর্যন্ত আমাদের বাচ্চাদের ক্লাস হয়েছে। ক্লাসে টেস্ট হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর সংসদ টিভি, বাংলাদেশ বেতার, অনলাইন-জুম ছাড়াও অনেক শিক্ষক বাড়ি বাড়ি গিয়ে হোম ওয়ার্ক দিয়ে শিক্ষার্থীদের পড়িয়েছে। এছাড়াও শিক্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে কল করে শিক্ষার্থীদের পড়া দিয়েছে, পড়া নিয়েছে- এসবের রেকর্ড আছে। মহামারির কারণে আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হবে না। মূল্যায়নটা শিক্ষকদের ওই রেকর্ড থেকে হবে। মহাপরিচালক আরো বলেন, পরবর্তী ক্লাসে উন্নীতের জন্য শিক্ষকরা আগের রোল নম্বর ফলো করবে। সবাই পরের ক্লাসে প্রমোশন পাবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago