মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শিকাগো শহরে দেওয়া তার বিদায়ী ভাষণে ‘গণতন্ত্র হুমকির মুখে’ বলে উল্লেখ করেছেন। তিনি জনগণের প্রতি ‘গণতন্ত্র রক্ষার’ আহ্বানও জানিয়েছেন। তবে তার আট বছরের প্রশাসনে যুক্তরাষ্ট্র আরও ‘উত্তম ও শক্তিশালী’ হয়েছে বলেও তিনি দাবি করেন।
ওবামা জনগণকে সতর্ক করে বলেছেন, ‘আমরা স্বীকার করি বা না করি, গণতন্ত্র হুমকি সম্মুখীন হয়েছে।’ তিনি মার্কিন গণতন্ত্রের জন্য তিনটি হুমকির দিকে নির্দেশ করেছেন – অর্থনৈতিক বৈষম্য, বর্ণবাদ এবং সমাজের বিভিন্ন স্তরের বিভক্তি। জনগণকে ‘গণতন্ত্র রক্ষার’ আহ্বান জানান ওবামা।
‘আশা ও পরিবর্তনের’ অঙ্গীকার নিয়ে ২০০৮ সালে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বারাক ওবামা। তবে ওবামার করা অনেক কাজ পরিবর্তন করার কথা আগেই ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের ২০ তারিখ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প।
বিদায়ী ভাষণে ওবামা এ প্রসঙ্গে বলেছেন, ‘শান্তিপূর্ণভাবে এক প্রেসিডেন্ট থেকে অপর প্রেসিডেন্টের কাছে ক্ষমতার বদল হওয়াটা মার্কিন গণতন্ত্রের এক বিশেষ দিক। তবে সকলকে সমান অর্থনৈতিক সুযোগ না দিয়ে আমাদের গণতন্ত্র কার্যকর থাকতে পারে না।’
বিদায়ী প্রেসিডেন্ট দেশটির সর্বস্তরের মানুষদের একে-অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমাদের একে-অপরের প্রতি মনোযোগ দিতে হবে এবং শুনতে হবে।’
তবে ওবামা দাবি করেন, ‘যে কোনও ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র আট বছর আগের অবস্থান থেকে আরও উত্তম ও শক্তিশালী হয়েছে।’
তিনি তরুণ মার্কিনিদের প্রশংসা করে বলেন, ‘একটি ন্যায়, স্বচ্ছ ও সামষ্টিক সমাজ গঠনের ক্ষেত্রে ২০০৮ সালে আমি যেখান থেকে শুরু করেছিলাম, তার চেয়ে এখন অনেক বেশি আশাবাদী।’
উল্লেখ্য ২০০৮ সালে নির্বাচনে জয়ের পর শিকাগোতেই প্রথম ভাষণ দিয়েছিলেন ওবামা। এবার সেখানেই প্রেসিডেন্ট হিসেবে সর্বশেষ ভাষণ দিলেন তিনি।
সূত্র: বিবিসি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…