২২শে অক্টোবর, ২০২১ ইং | ৬ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | সন্ধ্যা ৭:৪৬

ইরানে গোপন হামলার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

Google+ Pinterest LinkedIn Tumblr +

ট্রাম্পের মেয়াদের শেষ সময়ে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে নজিরবিহীন ‘গোপন হামলার’ পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র।

টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) মিডলইস্ট মিরর এই খবর প্রচার করেছে।

খবরে বলা হয়, ট্রাম্পের মেয়াদের শেষ সময়ে যদি হামলা করা হয় তাহলে ইরান কোনও পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারবে না। আর এটাকেই মোক্ষম সুযোগ হিসেবে মনে করে দেশ দুটি। ইসরাইলি এই সংবাদ মাধ্যমে আরও বলা হয়, সম্প্রতি গোপন মিশনে ইরানের বেশ কয়েক জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তেল আবিব।

চলতি মাসের প্রথম দিকে আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশ হয়, ইসরাইলি গুপ্তচররা আল-কায়েদার শীর্ষ নেতা আবু মোহাম্মদ আল-মাসরিকে তেহরানের ভেতরেই অভিযান পরিচালনা করে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডের নির্দেশ আসে যুক্তরাষ্ট্র থেকেই। যদিও ইসরাইল-যুক্তরাষ্ট্রের অভিযানকে অস্বীকার করে তেহরান।

Share.

Comments are closed.