সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা সৌদি সরকারের
সৌদি আরবে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিগত মাসগুলোর চেয়ে কিছুটা কম হলেও আবার তা বাড়তে শুরু করেছে। দেশটিতে মঙ্গলবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ৪৮৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছে তিন লাখ ৪৩ হাজার ৮১৬ জন। এবং মারা গেছে পাঁচ হাজার ৭৯৬ জন মানুষ।
এদিকে দেশটিতে বসবাসকারী আক্রান্তদের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারের বরাত দিয়ে আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদিতে বসবাসকারী সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। কর্মকর্তারা আশা করছেন,আগামী ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবেন।
সৌদি আরবের দৈনিক করোনাভাইরাস সংক্রান্ত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী জানান, ভ্যাকসিনগুলো নিরাপদ ও কার্যকর হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…