‘বিশ্বকাপ না জিতে অবসর নেবে না কোহলি’

আন্তর্জাতিক ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিরাট কোহলি। মাত্র ৩২ বছর বয়সেই ৭০টি আন্তর্জাতিক শতক করার গৌরব অর্জন করেছেন তিনি। নিজের খেলা ও অধিনায়কত্ব দিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন এই ব্যাটসম্যান। কিন্তু রঙিন পোশাকের নেতৃত্বের ব্যাটন নিজের কাঁধে তুলে নেয়ার পর দুবার শিরোপা জেতার হাতছোয়া দূরত্ব থেকে ফিরে আসতে হয়েছে কোহলির দলকে।

ভারতের জন্য সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটেছিলো ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। সেদিন কোহলির দলকে অবাক করে দিয়ে শিরোপা নিজেদের করে তুলেছিল পাকিস্তান। পরবর্তীতে ২০১৯ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে যাওয়ার পর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আবারো ভগ্ন হৃদয়ে তাদের দেশে ফিরতে হয়।

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে যেভাবে ক্রিকেট খেলছে এবং তাদের যে মানের খেলোয়াড় আছে, তাতে বিশ্বকাপ না জিতে অবসর নেবেন না বিরাট কোহলি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মতামত জানিয়েছেন ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং।

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং বিশ্বাস করেন, কোহলি ও বিশ্বকাপ এই দুইয়ের দূরত্ব শিগগিরই ঘুচে যাবে। তিনি বলেন, কোহলি এরই মধ্যে প্রতিষ্ঠিত একজন খেলোয়াড়। সে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছে। নিঃসন্দেহে বিশ্বকাপ জয় তার প্রাপ্তির সংখ্যায় অনন্য একটি পালক যুক্ত করবে। সেও অবশ্যই ইতিহাসের পাতায় বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে ঠাই পেতে চাইবে। আর এটি ২০২১ বিশ্বকাপেই সম্ভব।

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের যে মানের দল আছে তাতে বিশ্বকাপ না জিতে কোহলি অবসরে যাবে না। বিশ্বজয়ী অধিনায়ক হওয়ার প্রথম ধাপ হিসেবে পরবর্তী টি-২০ বিশ্বকাপকেই অধিনায়ক কোহলি পাখির চোখ করবে। উল্লেখ্য, ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ভারতে। সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago