২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০১

‘সোহরাওয়ার্দী উদ্যান কেড়ে নেয়া হবে’

Google+ Pinterest LinkedIn Tumblr +

ঢাকা: ভবিষ্যতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুলিশের অনুমতির অপেক্ষা না করে সমাবেশের স্থান কেড়ে নেবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কর্মসূচী পালনকালে মহিলা দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য পুলিশের কাছে বার বার আবেদন করেছি আমাদেরকে দেয়া হয়নি। কিন্তু সমাবেশের অনুমতি দেয়া হয়েছে এরশাদের মত রাজাকারদেরকে। তাই ভবিষ্যতে সমাবেশ করার জন্য বিএনপি পুলিশের অনুমতির অপেক্ষা করবে না, কেড়ে নেয়া হবে।

রিজভী অভিযোগ করেন, বিএনপির সকল ধরনের সভা-সমাবেশ পালনে সরকার বাধা প্রদান করছে। আজও মহিলা দলের মানববন্ধন কর্মসূচির আগে পুলিশের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়। এরপর আমরা কর্মসূচি পালন করছি।

তিনি বলেন, বিরোধী দলের কণ্ঠ উচ্চারিত হলেই পুলিশ গুলি করে। বিরোধী দলের উপর গুলি করার প্রত্যয় নিয়েই পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কারণ প্রধানমন্ত্রী বিএনপির রক্ত ও লাশ চান।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নূরজাহান ইয়াসমীনের সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্যে রাখেন।

Share.

Comments are closed.