২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৩

৪০৯ দিন পর খেলতে নেমেই জ্বলে উঠলেন সাকিব

Google+ Pinterest LinkedIn Tumblr +

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে তামিমের ফরচুন বরিশাল ও মাহমুদউল্লাহ-সাকিবের জেমকন খুলনা। ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।

এ ম্যাচ দিয়েই দীর্ঘ ৪০৯ দিন পর মাঠে নামলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর মাঠে নেমেই সাফল্য পেলেন এ ক্রিকেটার। সপ্তম ওভারে প্রথম বোলিংয়ে আসেন সাকিব। আর বোলিং করতে এসে প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। উইকেট পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সাকিবকে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পান সাফল্য। সাকিবের বলে জহুরুল ইসলামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আফিফ হোসেন।

এর আগে ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার মেহেদী হাসান। এরপর দলীয় ৩৮ রানে ফিরে যান অধিনায়ক তামিম ইকবালও। দলীয় ৪৯ রানে আফিফ আউট হওয়ায় তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বরিশাল। একপাশ আগলে রেখে চাপ সামলানর চেষ্টা চালাচ্ছেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। ৩৬ বলে ৪২ রান নিয়ে মাঠে আছেন তিনি। তার সঙ্গে ক্রিজে আছেন তৌহিদ হৃদয়।

উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাত্র ২ রানে জয় পেয়েছে তারা।

জেমকন খুলনা : সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শহিদুল ইসলাম।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন।

Share.

Comments are closed.