এবার ইতিহাস রচনা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট। ষষ্ঠবারের মতো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জয় করেছেন তিনি। সদ্য মা হওয়া টেইলর সুইফট তার এই অর্জনকে উৎসর্গ করেছেন তার মেয়ের প্রতি।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০২০-অনুষ্ঠিত হয়। করোনার কারণে অনুষ্ঠানের জন্য জোরদার করা হয় সামাজিক দূরত্ব।
এবারের সেরাদের এই উৎসবে ষষ্ঠবারের মতো দর্শক ভোটে বছরের সেরা সংগীতশিল্পী নির্বাচিত হন টেইলর সুইফট। যদিও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন না তিনি। কিন্তু ভিডিও বার্তায় দর্শকদের ধন্যবাদ জানাতে ভুল করেননি।
অন্যদিকে বছরের সেরা পুরুষ সংগীতশিল্পী নির্বাচিত হয়েছেন জাস্টিন বিবার। সেরা আর এন্ড বি মিউজিকের পুরস্কারটি জিতেন দ্য উইকেন্ড। সেরা পপ রক ব্যান্ড হিসেবে স্বীকৃতি নিজের করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
অনুষ্ঠানটিতে পুরস্কার প্রদানের পাশাপাশি গান পরিবেশন করেন জাস্টিন বিবারসহ অনেকেই। জাস্টিন বিবার এবং সন মেন্ডেস মিলে পরিবেশ করেন লনলি এবং হলি। তবে দর্শকদের নজর কেড়েছে পিছনের ক্রু হিসেবে যারা নৃত্য পরিবেশন করেছেন তাদের সবার মুখে ছিল মাস্ক।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…