'লংকাবাংলা ক্রেডিট কার্ড স্পেন্ড ক্যাম্পেইন ২০২০' পুরষ্কার প্রদান অনুষ্ঠান
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি “স্পেন্ড মোর, উইন এক্সট্রা”- স্পেন্ড ক্যাম্পেইনের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং এস্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেড এর যৌথ পরিচালনায় ক্যাম্পেইনটি গত ৫ সেপ্টেম্বর, ২০২০ থেকে অক্টোবর ২০, ২০২০ চলে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে লংকাবাংলা ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে সর্বাধিক খরচ করেছেন এমন প্রথম ১৫ জন সম্মানিত গ্রাহকের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
লংকাবাংলা ফাইন্যান্স ক্রেডিট কার্ড গ্রাহকদের উন্নত পরিষেবা ও আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সর্বদা এক ধাপ এগিয়ে। লংকাবাংলা ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকগণ সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা খ্যাতিমান পার্টনার থেকে কেনাকাটার ক্ষেত্রে আকর্ষণীয় মূল্য ছাড়, অনলাইন ক্রয় সুবিধা, কিস্তিতে বিল প্রদান, একটি কিনলে সর্বোচ্চ তিনটি ফ্রি সুবিধা, এয়ারপোর্ট লাউঞ্জ ইত্যাদি সুবিধা উপভোগ করে আসছেন। প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে লংকাবাংলা ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য আরও নতুন নতুন সব অভিনব পরিকল্পনার প্রয়াস করেছে। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর ক্রেডিট কার্ডস প্রধান জনাব মোঃ মিনহাজ উদ্দিন বলেন, “আমরা আমাদের গ্রাহকদের সকল প্রয়োজনীয়তা অনুভব করি এবং সর্বদা তাদের পাশে থাকার প্রচেষ্ঠায় বিভিন্ন অফারগুলোকে সাজিয়ে থাকি।” তিনি লংকাবাংলার সাথে গ্রাহকদের আন্তরিকতাকেও মনের অন্তস্থল থেকে সাধুবাদ জানান।
উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুরস্কার বিজয়ীদের সাথে লংকাবাংলা ফাইন্যান্স এর ক্রেডিট কার্ডস প্রধান জনাব মোঃ মিনহাজ উদ্দিন, হিউম্যান রিসোর্স প্রধান জনাব মোহাম্মদ হাফিজ আল আহাদ, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন প্রধান জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ক্রেডিট কার্ডস সেলস প্রধান জনাব খাজা ওয়াসিউল্লাহ, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মোঃ রাজীউদ্দিন এবং এস্কয়ার ইলেকট্রনিক্স এর রিটেইল সেলস চ্যানেল প্রধান জনাব এম. কে. পলাশ খান উপস্থিত ছিলেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…