এই শীতে গোড়ালি থাকুক প্রাণবন্ত

প্রকৃতিতে বইছে হেমন্তের হিমেল হাওয়া। এরই মধ্যে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে শীত। এখনও পুরোপুরি এসে হাজির না হলেও ত্বক যাদের শুষ্ক, তারা বেশ ভালোই শীতের আগমনটা উপলব্ধি করতে পারছেন। কমবেশি সারা বছর গোড়ালি কিংবা পা ফাটলেও শীতে এই সমস্যাটা জেঁকে বসে জোরেশোরে। জেনে নিন শীতে গোড়ালি ফাটা রোধে কী করবেন-

* পায়ে সুতির মোজা পরে থাকবেন, বিশেষ করে বাইরে যাওয়ার সময়। এতে পায়ে ধুলোবালি কম লাগবে। এছাড়া এমন জুতা ব্যবহারের চেষ্টা করুন যেটা গোড়ালি ঢেকে রাখে। জুতা ও মোজা নিয়মিত পরিষ্কার করবেন।

* বাইরে থেকে এসে গোড়ালি ভালো করে ঘষে সাবান দিয়ে পরিষ্কার করে নিন।

* অল্প গরম পানিতে পা ডুবিয়ে রেখে মাইল্ড সোপ দিয়ে পরিষ্কার করে ফেলুন গোড়ালি। মুছে নারকেল তেল বা ক্রিম লাগিয়ে নিন।

* গোড়ালি ফাটার সমস্যায় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে উপকার মিলবে।

* পা পরিষ্কার করার পর পরই ময়েশ্চারাইজার জাতীয় ক্রিম ব্যবহার করুন অবশ্যই।

* গোড়ালি ফেটে গেলে নারকেল তেল সামান্য গরম করে ম্যাসাজ করতে পারেন।

* রাতে ঘুমানোর আগে গোড়ালি পরিষ্কার করে গ্লিসারিন লাগিয়ে মোজা পরে নিন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago