Categories: বিনোদন

বিজ্ঞাপনে দেখা দিলেন গর্ভবতী আনুশকা

এ খবর বেশ পুরোনো, মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বেশকিছু সিনেমার কাজও তিনি ফিরিয়ে দিয়েছেন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে। তার ভক্তরাও অধীর আগ্রহে দিন গুনছেন প্রিয় তারকার ঘরে নতুন অতিথির আগমনের।

এই সময়টায় নারীদের একটু বিশ্রামেই থাকতে হয়। খাবার থেকে শুরু করে সবকিছুতেই হতে হয় সাবধান। আনুশকা সবাইকে অবাক করে দিয়ে নেমে পড়লেন শুটিংয়ে। সেটাও করোনার এই সংকটের মধ্যেই!

হিন্দুস্তান টাইমস জানায়, সব ভয় ও সমালোচনা উপেক্ষা করে আনুশকা নিজেই সেই শুটিংয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেই ছবি হাতের কাছে পেয়েই হু হু করে তা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন তার ভক্তরা। কেউ কেউ একটু মিষ্টি করে বকে দিলেও আনুশকার ছবিগুলোর প্রশংসাই হচ্ছে বেশি।

শুটিং স্পটে ভ্যানিটি ভ্যান থেকে নামার মুহূর্তের ছবি শেয়ার করেন আনুশকা। সেখানে দেখা গেছে এ অভিনেত্রীর পরনে সবুজ রঙের গাউন। মুখে মাস্ক। বেশ উপভোগ করেই শুটিং করছেন তিনি। মানছেন করোনার বিধি নিষেধও। তাকে নিয়ে শুটিংয়ের টিমও বেশ সতর্ক।

সবকিছু ঠিক থাকলে আসছে বছরের জানুয়ারিতেই প্রথমবারের মতো সন্তান জন্ম দেবেন আনুশকা। তারই মতো প্রথম সন্তানের অপেক্ষায় স্বামী বিরাট কোহলি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago