রাজধানীর দারুস সালাম এলাকায় দুই শিশু সন্তানকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় অভিযুক্ত শামীম হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় পুুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশের হেফাজতে রেখেই শামীমকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজকে সর্ব শেষ ঘটনার উদ্ধৃতি দিয়ে দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম ইত্তেফাককে জানান, জিজ্ঞাসাবাদে শামীম জানিয়েছেন, অভাব-অনাটনের সংসারে প্রায় তাদের দাম্পত্য কলহ লেগে থাকতো। বেরিবাঁধ এলাকায় একটি সেলুনে কাজ করে যা পাওয়া যেত, তা দিয়ে সংসার চলতে পারতেন না শামীম।
মঙ্গলবার সকালে রাতের বাসিভাত ও একটি ডিম ভাজি করে রেখেছিলেন তার স্ত্রী। বাসিভাত খাবেন না- এ কথা জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীম তার স্ত্রী আনিকা ও স্ত্রীর মাকে উদ্দেশ্য করে বকা দিয়ে বাসা থেকে বেরিয়ে যান। দুপুরে সোহরাওয়র্দীতে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেন তিনি।
জিজ্ঞাসাবাদে শামীম আরো জানান, সকালের কলহের জের ধরেই তার স্ত্রী দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করতে পারেন।
এদিকে মেয়ে ও দুই নাতি-নাতনির লাশ উদ্ধারের খবর মেয়ে নওগাঁ মহাদেপুরের বনগ্রাম থেকে আনিকার মা নাদিরা আক্তার ও তার স্বজনরা আজ বুধবার সকালে পুলিশের সঙ্গে দেখা করেছেন। তারা কোনো মামলা করবেন কিনা বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…