ধর্মের টানে গত অক্টোবরে শোবিজ ছাড়ার কথা ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিগবস তারকা সানা খান। তার সেই ঘোষণা নিয়ে হইচই ফেলে দিয়েছিল। এবার তিনি আলোচনায় এলেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে বিয়ে করে।
এ বিয়ে নিয়ে যখন নানা রকম আলোচনা-সমালোচনা চলছে তখনই মুখ খুলেছেন সানা খান। তিনি কারণ জানালেন এ বিয়ের।
‘আল্লাহর সন্তুষ্টির জন্যই মৌলানা মুফতি আনাসকে বিয়ে করেছি’- বলে দাবি করেছেন সানা। স্বামীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে এমন কথাই লিখেছেন। ছবির ক্যাপশনে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহর জন্যই আমরা একে অপরকে ভালোবেসেছি। আল্লাহর জন্যই আমরা বিয়ে করেছি। আল্লাহ যেন এই দুনিয়ায় আমাদের একসঙ্গে রাখেন এবং জান্নাতেও আমাদের পুনরায় মিলিত করেন।’
শুক্রবার (২০ নভেম্বর) সানার বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নবদম্পতিকে। সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন জনপ্রিয় আলেম।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…