Categories: বিনোদন

যে শর্তে স্বামীসহ জামিন পেলেন কমেডিয়ান ভারতী

মাদকযোগে জড়িত থাকার অপরাধে শনিবার (২১ নভেম্বর) গ্রেফতার করা হয়েছিলো বলিউডের তুমুল জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ারকে। এরপর রোববার এই দম্পতিকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিচারিক হেফাজতে প্রেরণ করার আদেশ দেয় মুম্বাই আদালত।

তবে হিন্দুস্থান টাইম জানাচ্ছে, আজ সোমবার (২৩ নভেম্বর) বিশেষ শর্তে জামিনে ছাড়া পেয়েছেন ভারতী ও হর্ষ। মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত ১৫ হাজার টাকার পৃথক ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দিয়েছে এই দম্পতিকে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে মাদকযোগের তদন্ত চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই মামলায় গ্রেফতার মাদকপাচারকারীদের দেওয়া খবরের সূত্র ধরে শনিবার ভারতীর অন্ধেরি, লোখান্ডওয়ালা এবং বাড়ি এবং অফিসে তল্লাশি চালান এনসিবির আধিকারিকরা। তাদের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়।

এরপর শনিবার দুপুরেই দুজনকে আটক করে নিয়ে আসা হয়েছিল এনসিবির ব্যালাড এসস্টেটের অফিসে। সাড়ে তিন ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় ভারতীকে গ্রেফতার করে এনসিবি। গভীর রাতে হর্ষ লিম্বোচিয়াকেও গ্রেফতার করা হয়।

সংবাদসংস্থা পিটিআইকে এনসিবির এক আধিকারিক জানান, তল্লাশির সময় ৮৬.৫ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ভারতী-হর্ষের ফ্ল্যাট থেকে। যা মাদক আইনের আওতায় ‘স্বল্প পরিমাণ’ হিসেবে বিবেচিত হয়। এটি রাখার জন্য সর্বাধিক ছয় মাস জেল বা ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। বা জেল ও জরিমানা দুটোই হতে পারে।

রোববার দুপুরে ভারতী এবং হর্ষকে মুম্বাইয়ের একটি আদালতে পেশ করা হলে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তাদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে আজ বিশেষ এনডিপিএস আদালত এ দম্পতির জামিন মঞ্জুর করেছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago