সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নতুন মৌসুমে গোলখরায় রয়েছেন এ তারকা। তার ক্লাব বার্সেলোনাও নেই সুবিধাজনক অবস্থানে। অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতেও গোলখরায় থাকলেও সতীর্থদের পারফরম্যান্সে ঠিকই জয় তুলে নিচ্ছে তার দল।
কাতার বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বশেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আর এ জয়ের মাধ্যমে দেশের জার্সিতে ইতিহাসে নাম লেখালেন মেসি। হয়েছেন আরও একটি অনন্য রেকর্ডের মালিক। আলবিসেলেস্তেদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী ফুটবলার এখন তিনি।
পেরুর বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এটি ছিল বাছাই পর্বে তাদের তৃতীয় জয়। মোট ৪ ম্যাচ খেলে এই তিন জয় পেয়েছে আকাশী-সাদারা।
পেরুর বিপক্ষে ম্যাচ জিতেই আর্জেন্টিনার ইতিহাসে দলটির হয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন মেসি। সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে পেছনে ফেলেছেন তিনি। চলতি মাসেই সবধরণের ফুটবল থেকে অবসর নিয়েছেন মাসচেরানো।
আর্জেন্টিনার হয়ে ৮৪টি ম্যাচ জিতেছিলেন মাসচেরানো। এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেছিলেন ১৪৭ ম্যাচ। মাসচেরানোর থেকে ৫ ম্যাচ কম খেলেই তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে ১৪২ ম্যাচ খেলে মেসির জয় এখন ৮৫টি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…