বনেকের জরুরি সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ নভেম্বর) এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি মো. খায়রুল আলম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ।

সভায় যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে: বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর কেন্দ্রীয় পরিষদের কমিটির আয়তন ছোট করাসহ বেশ কিছু সিন্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত সমূহের মধ্যে উল্লেখ্যযোগ্য-

১. আগামী দুই মাসের মধ্যে পুরাতন সকল সদস্যকে বনেকের ওয়েব সাইট www.bonec.org তে পুনরায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

২. সংগঠনের গঠনতন্ত্র পূর্নাঙ্গভাবে তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৩. সংগঠনটির সরকারীভাবে রেজিষ্ট্রেশন নেয়ার কার্যক্রম হাতে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

৪. বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর উদ্যোগে ফ্রি কর্মশালার আয়োজন করা হবে। যাতে সংগঠনের সংশ্লিষ্টসহ সবাই অংশগ্রহণ করতে পারবে।

৫. বিভাগীয় কমিটি সমূহ পূর্ণগঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৬. বনেকের সদস্যদের মধ্যে যারা অনলাইন গণমাধ্যম রেজিষ্ট্রেশনের জন্য এখনও আবেদন করেনি তাদেরকে সহযোগীতার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাজবীর সজিব, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নাহার, প্রতিষ্ঠাতা সভাপতি আতাহার হোসেন সুজন, প্রচার সম্পাদক নাহিদুর রহমান, দপ্তর সম্পাদক তারেক ভূঁইয়া, ঢাকা বিভাগীয় প্রধান মো. তারেকুজ্জামান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাহারুল ইসলাম আজাহারসহ অনেকে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago