প্রতি ডোজ করোনা টিকার দাম কত?

ক্রয়াদেশের পরিমাণের ওপর ভিত্তি করে সরকারের কাছে প্রতি ডোজ করোনা টিকার দাম ২৫ থেকে ৩৭ ডলার করে রাখবে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল জার্মানির একটি সাপ্তাহিককে কথাটি জানিয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বর্তমানে ১ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় ৮৪ দশমিক ৭৪ টাকার সমান। সে হিসাবে মডার্নার টিকার দাম বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১৮৮ টাকা থেকে ৩ হাজার ১৩৫ টাকা দাঁড়ায় (২৫-৩৭ মার্কিন ডলার)।

স্টিফেন ব্যানসেলের কথায়, ফ্লুয়ের টিকার দাম যা, সেই অনুসারেই করোনার ভ্যাকসিনের মূল্য ধার্য হচ্ছে। ইউরোপীয় দেশগুলো এই ভ্যাকসিনের জন্য প্রস্তাব পাঠিয়েছে। টিকার দাম নিয়ে ইউরোপীয় কমিশনের সঙ্গে আলোচনা চলছে। কমিশন এই টিকার দাম তাদের পক্ষ থেকে ২৫ ডলার বা তার নিচে ধার্য করতে পারে।

মাডার্নার দাবি, তাদের করোনা টিকা ৯৪.৫ শতাংশ কার্যকরী। প্রায় ৩০ হাজার মার্কিন নাগরিকের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডিও তৈরি হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে টিকা প্রয়োগকারী ছোটদের থেকে বয়স্কদের শরীরে অ্যান্টিবডি বেশি। যা ভ্যাকসিন প্রয়োগের ইতিবাচক দিক বলেই বিবেচিত।

চলতি বছর ডিসেম্বরেই মডার্না নির্মিত করোনা ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে জানা গেছে। করোনা দূরীকরণে আরও আশা দেখাচ্ছে ফাইজার ভ্যাকসিন। তাদের তৈরি করোনা টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকরী বলে আগেই জানানো হয়েছিল।

বুধবার (১৮ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, ট্রায়াল শেষে দেখা গেছে, তাদের তৈরি প্রতিষেধক ৯৫ শতাংশ কার্যকরী। কয়েকদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে মার্কিন অনুমোদনের জন্য আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago