Categories: বিনোদন

করণ জোহরের বিরুদ্ধে চুরির অভিযোগ

আবারও বিতর্কে বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর। তার বিরুদ্ধে এবার চুরির অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ এনেছেন পরিচালক মধুর ভান্ডরকর! সোশাল মিডিয়ায় প্রকাশ্যেই এমন অভিযোগ এনেছেন জাতীয় পুরস্কারজয়ী এ পরিচালক।

মধুর দাবি করেছেন, করণ জোহর তার ওয়েব সিরিজের নাম চুরি করেছেন।

ভারতীয় বেশ কিছু গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, বেশকিছুদিন আগেই বলিউডের তারকাপত্নীদের জীবনযাপনের গল্প নিয়ে নতুন ওয়েব সিরিজ ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে দেখা গেছে সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে সমীর সোনির স্ত্রী তথা অভিনেত্রী নীলম কোঠারিদের।

এখানে অতিথি শিল্পীর ভূমিকায় এক ঝলক দেখা গিয়েছে শাহরুখপত্নী গৌরী খানকেও। আর এই শোয়ের নাম নিয়েই আপত্তি তুলেছেন মধুর ভান্ডরকর।

টুইটে মধুর ভান্ডরকর লিখেছেন, ‘প্রিয় করণ জোহর ও অপূর্ব মেহতা বলিউড ওয়াইভস নামটি আমার কাছে চেয়েছিলেন। যা আমি প্রত্যাখ্যান করি, কারণ আমারও একটা প্রকল্প চলছে। আর সেই নামকেই ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস করে নেওয়া নৈতিকভাবে অন্যায়। দয়া করে আমার প্রকল্পের ক্ষতি করবেন না। আপনাদের অনুরোধ করছি, আপনাদের শোয়ের নামটি পাল্টান।’

সুশান্তের মৃত্যুর পর থেকে এমনিতেই সোশাল মিডিয়ার বেশিরভাগের অপছন্দের তালিকায় করণ জোহর। সমালোচনার জেরে ভার্চুয়াল জগতে নিজের গতিবিধিও সীমিত করে দিয়েছেন প্রযোজক-পরিচালক। মধুরের এই টুইটে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অনেকেই মধুরের পাশে দাঁড়িয়ে করণকে একহাত নিয়েছেন। তাঁকে ‘ফেক’ বলে কটাক্ষ করেছেন।

তবে এ বিষয়ে করণ জোহর বা অপূর্ব মেহতা এখনও মুখ খোলেননি।

এদিকে আগামী ২৭ নভেম্বর থেকেই নেটফ্লিক্সে ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ নামক শোটির প্রিমিয়ার হওয়ার কথা।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago