২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৪৩

কবিতা : ধিক্কার

Google+ Pinterest LinkedIn Tumblr +

আবির হাসান স্বাধীন

শুনি, আমরা নাকি স্বাধীন জাতি

সুখে থাকবো এটাই ছিল, যোদ্ধাদের শেষ পরিণতি!

তবে আজ বাড়ছে কেন অত্যাচারীদের গতি?

নিজ হাতেই করছি মোরা দেশের মস্ত বড় ক্ষতি।

গভীর রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না কেন মাবোন?

স্বাভাবিকভাবে পারবনা কেন, করতে মোরা দিনযাপন?

উচিত কথা বলতে গেলে হচ্ছে কেন রক্তক্ষরণ?

কিসের আশায় স্বাধীন জাতি, ভাঙছে ভাতৃত্বের বন্ধন?

প্রতিনিয়তঃ শুনছি মোরা সন্তানহারা মায়ের হাহাকার,

শুনে রাখ অত্যাচারী যারা, জানাই তোদের ধিক্কার।

খুন, ধর্ষণ, অত্যাচার, আর জুলুম করছিস যারা,

কাটবে আধার, জাগবে জাতি, হবি তোরা দিশেহারা।

Share.

Comments are closed.