অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কণ্ঠশিল্পী বেবী নাজনীন। স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সূত্র জানায়, কিডনি সমস্যায় বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত এই কণ্ঠশিল্পী। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
নীলফামারীর সৈয়দপুরে জন্ম নেয়া বেবী নাজনীনের জনপ্রিয়তা এক সময় ছিল তুঙ্গে। বিশিষ্ট বংশীবাদক প্রয়াত মনসুর সরকারের সন্তান তিনি। বাংলাদেশ বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, অডিও ও মঞ্চ মাধ্যমের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
তার জনপ্রিয় সব গানের মধ্যে ‘এলোমেলো বাতাসে’, ‘রংধনু থেকে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল’, ‘ও বন্ধু তুমি কই’ অন্যতম।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…