রাজধানীতে বোমা উদ্ধার, ভবন ঘিরে রেখেছে পুলিশ

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন একটি ভবনে বোমা রয়েছে এমন খবর পেয়ে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। ভবনের ভেতরে বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। পরবর্তীতে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়। এর পর থেকেই বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ করছেন।

জানা গেছে, উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে নির্মাণাধীন ভবনে বোমা রয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা রয়েছে এমন খবরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বাড়িটির চারপাশে অবস্থান নিয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, পুরো ভবনটি ঘিরে রাখা হয়েছে। আর ভবনের ভেতরে গিয়ে ডিসপোজাল ইউনিট কাজ করছে।

এদিকে ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম বলেন, ঘটনাস্থলে অবিস্ফোরিত বোমার সন্ধান পেয়েছি। ডিসপোজাল ইউনিট কাজ করছে। নির্মাণাধীন এই ভবনে কারা, কী উদ্দেশ্যে বোমা মজুদ করেছে তা তদন্ত করা হচ্ছে।

গোয়েন্দা বিভাগের প্রধান হাফিজ আক্তার বলেন, এখন পর্যন্ত রাজধানীর উত্তরায় ৩১টি বোমা পাওয়া গেছে। সেগুলো নিস্ক্রিয় করতে কাজ করছে বোমা ডিসপোজাল ইউনিট। ঢাকা১৮ আসনে উপনির্বাচনের দিন বোমা বিস্ফোরণের ঘটনায় আটক দুজনের স্বীকারোক্তিতে এ বোমার সন্ধান পাওয়া যায়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago