Categories: বিনোদন

বড় পর্দায় ফিরছে ‘টম অ্যান্ড জেরি’

জনপ্রিয় কার্টুন সিরিজ ‘টম অ্যান্ড জেরি’ ফের সিনেমার পর্দায় আসছে। সব ঠিক থাকলে ২০২১ সালের মার্চে ‘টম অ্যান্ড জেরি’ শিরোনামে হাইব্রিড লাইভ-অ্যাকশন এবং অ্যানিমেটেড সিনেমাটি মুক্তি পাবে।

সিনেমাটির বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মাইকেল পেঁয়া ও কলিন জোস্ট। পরিচালনা করেছে টিম স্টোরি। ১৭ নভেম্বর সিনেমাটির ট্রেইলার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। হলিউডের মেট্রো গোল্ডউইন মেয়ার স্টুডিওর তৈরি ‘টম অ্যান্ড জেরি’ জনপ্রিয় কার্টুন চরিত্র। এখানে টম একটি বিড়াল ও জেরি একটি ছোট ইঁদুর। আধুনিকতার ছোঁয়ায় ‘টম অ্যান্ড জেরি’ (Tom and Jerry) হয়েছে অ্যানিমেটেড লাইভ অ্যাকশন ফিল্ম।

উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবারার কল্পনায় ভর করে চারের দশকে যাত্রা শুরু করেছিল টম আর জেরি। ছোটদের জন্য মজার কিছু করার তাগিদ থেকেই ইঁদুর-বিড়ালের লড়াইয়ের ভিত্তিতে ছোট ছোট কাহিনি সাজিয়েছিলেন দু’জন। সময়ের সঙ্গে সঙ্গে তাতে অনেক পরিবর্তন এসেছে। টম আর জেরির চেহারাও পালটেছে। তবে বন্ধুত্বের সেই চেনা খুনসুটি একই রয়ে গিয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago