ভেষজ পানীয়ই লাগাম কষবে ডায়াবেটিসের

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষের দৈনন্দিন জীবনের গতি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তাই এই সময়ে স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যে জরুরি সেকথা এখন সবারই জানা। সুস্থভাবে বেঁচে থাকার জন্য এর বিকল্প নেই।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসা প্রাকৃতিক উপাদানের বিকল্প হয় না। আর ভেষজ উপাদানের প্রসঙ্গ এলে হলুদের নাম আসে শুরুতেই।

হলুদে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং কারকিউমিন নামে পরিচিত সক্রিয় যৌগ রয়েছে, যা কেবল ব্যথা নিরাময়েই সহায়তা করে না, ডায়াবেটিস এবং থাইরয়েড নিয়ন্ত্রণ করতেও সহায়তা করতে পারে। জেনে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে হলুদের একটি পানীয় সম্পর্কে-

কখনো কি ভেবে দেখেছেন কেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশিরভাগ অসুস্থতায় প্রতিকার হিসেবে হলুদকে বেছে নেন। হলুদ অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত, যা ব্যথা নিরাময়ে সহায়তা করে এবং অভ্যন্তরীণ অস্বস্তির কারণে সৃষ্ট কোনো ব্যথা থেকে মুক্তি দেয়। এছাড়াও বাত, ডায়াবেটিস, যকৃতের মতো স্বাস্থ্যগত সমস্যায় হলুদ ব্যথা এবং প্রদাহ হ্রাস করতে সহায়তা করে।

হলুদ, জাফরান, দুধ দিয়ে তৈরি মিশ্রণ মানসিক চাপ হ্রাস করে এবং ঘুম উদ্রেক করে, অস্থির লেগ সিনড্রোমকে মুক্তি দেয়, ইনসুলিন তৈরি করে এবং থাইরয়েড ও ডায়াবেটিসের মতো স্বাস্থ্যগত সমস্যাকে স্বাভাবিকভাবে উন্নত করতে সহায়তা করে।

যেভাবে তৈরি করবেন এই পানীয়

একগ্লাস ফোটানো দুধে এক চিমটি হলুদ, কয়েকটি জাফরান, কিছু গুঁড়া বাদাম এবং স্বাদমতো চিনি দিন। এই উষ্ণ শয়নকালীন পানীয় স্বাভাবিকভাবেই অসুস্থতা নিরাময় করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago