এবার ‘ছক্কার হাজারি’ হলেন দ্য ইউনিভার্স বস

কুড়ি ওভারের মারকাট ক্রিকেটে তার তুলনা তিনি নিজেই। রান, সেঞ্চুরি, ছক্কা, চার কিংবা ম্যাচ জেতানো ইনিংস- কোনোটিতেই তার ধারেকাছে নেই আর কোনো ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনিই রাজা।

এতক্ষণে বুঝে নেয়ার কথা, বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের কথা। যার ব্যাটিংয়ের ইতিহাস লেখার খাতায় এবার জমা হয়েছে নতুন এক কীর্তি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাঁকিয়েছেন এক হাজার ছক্কা!

শুক্রবার (৩০ অক্টোবর) আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত ইনিংসের সপ্তম ছক্কা হাঁকানোর মাধ্যমে ‘ছক্কার হাজারি’ হয়েছেন দ্য ইউনিভার্স বস গেইল। কার্তিক ত্যাগির বাউন্সারে সজোরে হাঁকিয়ে বল সীমানাছাড়া করেন তিনি।

পরের ওভারে জোফরা আর্চারকে গ্যালারিতে পাঠিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে নিজের ছক্কার সংখ্যাকে নিয়ে গেছেন ১০০১-এ। অথচ এই ফরম্যাটে ৭০০ ছক্কাও নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯০টি ছক্কা মেরেছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড

১/ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) : ৪০১ ইনিংসে ১০০১ ছক্কা

২/ কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) : ৪৬৬ ইনিংসে ৬৯০ ছক্কা

৩/ ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড : ৩৬৪ ইনিংসে ৪৮৫ ছক্কা

৪/ শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) : ৩৩৫ ইনিংসে ৪৬৭ ছক্কা

৫/ আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) : ২৮৬ ইনিংসে ৪৪৭ ছক্কা

রাজস্থানের বোলারদের পিটিয়ে ৮ ছক্কার মারে ছক্কার হাজারি হলেও, একটা আক্ষেপ ঠিকই থাকার কথা গেইলের। কেননা মাত্র ১ রানের জন্য টি-টোয়েন্টিতে নিজের ২৩তম সেঞ্চুরি করতে পারেননি তিনি। আউট হয়েছেন ৬৩ বলে ৯৯ রান করে।

যার ফলে এখন আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির পাশাপাশি সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসের মালিকও গেইল। আইপিএলের গত আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। আর এবার আউটই হয়ে গেলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে।

আইপিএলে এর আগে ৯৯ রানে আউট হয়েছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। তারা হলেন বিরাট কোহলি, পৃথ্বি শ এবং ইশান কিশান। এর মধ্যে শেষেরটি আবার এবারের আইপিএলে গেইলের দল কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষেই।

যদিও ৯৯ রানে আউট হওয়ায় কোনো আক্ষেপ-হতাশা নেই সদা আমুদে গেইলের কণ্ঠে। পাঞ্জাবের ইনিংসকে ১৮৫ রানে পৌঁছে দেয়ার পর ব্রডকাস্টারদের গেইল জানিয়েছেন, ৯৯ রানে আউট হলেও, তার নিজের কাছে এটিই সেঞ্চুরিই।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago