Categories: জাতীয়

৩ রাজাকারের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার আটপাড়া থানার সোহরাব ফকিরসহ তিন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।

একইসঙ্গে এই মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ৭ মার্চ ধার্য করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর এই তিন রাজাকারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা।

নেত্রকোনার এই তিনজন হলেন- শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও রাজাকার সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)। এদের মধ্যে শুধু মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু  পলাতক আছেন।

তিনজনেরই গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়। অন্যদিকে ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে থাকেন। সংস্থার অন্যতম কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ এই মামলার তদন্ত করেন।

এই তিন জনের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যা‌তন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যকরণের মতো অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

নেত্রকোনার আটপাড়া থানার মধুয়াখারী গ্রাম, মোবারকপুর গ্রাম, সুখারী গ্রাম এবং মদন থানার মদন গ্রামে সংঘটিত এসব অপরাধের ভিত্তিতে এই তিন আসামির বিরুদ্ধে  অভিযোগ প্রস্তুত করা হয়েছে বলে  জানান তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago