Categories: বিনোদন

‘মাইনকার চিপায়’ মুক্তি পাচ্ছে ৯ নভেম্বর

দক্ষিণ এশীয় বিনোদন কনটেন্টের সবচেয়ে বড় ওটিটি (ওভার দ্যা টপ) প্ল্যাটফর্ম জি৫ গ্লোবাল এর প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ মুক্তি দিতে যাচ্ছে। আগামী ৯ নভেম্বর থেকে বিশ্বের ১৯০টির বেশি দেশে জি৫ এর গ্রাহক-দর্শকরা ডার্ক কমেডি থ্রিলার ধাঁচের এ চলচ্চিত্র দেখতে পাবেন। এটি ছাড়াও বাংলাদেশে তৈরি আরও তিনটি ওয়েব ফিল্ম ও সিরিজ শিগগিরই নিয়ে আসবে এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

জি৫ গ্লোবালের  চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন অভিনয় শিল্লী জিয়াউল হক অপূর্ব, নুসরাত ফারিয়া, আফরান নিশো, বিদ্যা সিনহা মিম, আরিফিন শুভসহ অনেকে। এছাড়াও অংশগ্রহণ করেন এশিয়াটিক থ্রি-সিক্সটি-এর ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের প্রাক্তন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে ‘মাইনকার চিপায়’ ফিল্মের ট্রেইলার প্রদর্শিত হয়।

‘মাইনকার চিপায়’ পরিচালনা করেছেন চলচ্চিত্রকার আবরার আতহার। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তিন তারকা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ। টানটান উত্তেজনার এই থ্রিলারটিতে একটি গাড়িতে ধরা পড়া একজন পুলিশ কর্মকর্তা, একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকাসক্ত চরিত্রকে দেখা যাবে। লকডাউনের সব নিয়ম কানুন মেনেই এর শ্যুটিং সম্পন্ন হয়েছে। ‘কলি ২.০’ এর পর আববারের এটি প্রথম কাজ। আগামী ৯ নভেম্বর ওয়েব থ্রিলারটি মুক্তির মাধ্যমে বাংলাদেশি অরিজিনাল কনটেন্ট অধ্যায়ের যাত্রা শুরু করছে জি৫ (যী-ফাইভ)।

এ প্রসঙ্গে পরিচালক আবরার আতহার বলেন, “জি-ফাইভের (যী-ফাইভের) প্রথম বাংলাদেশি কনন্টেন্ট তৈরি করতে পেরে আমরা অনেক আনন্দিত। ছবিটি রেকর্ড স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। এর চিত্রনাট্য এমনভাবে লেখা হয়েছে যেখানে বড় কলাকুশলী বা ভারি যন্ত্রপাতির প্রয়োজন পড়েনি। এটা ক্রাইম থ্রিলার কমেডি। আশা করি, এটা নির্মাণের সময় আমরা যেমন মজা পেয়েছি দর্শকরাও তেমন আনন্দ পাবে।”

জি-ফাইভের জি৫ (যী-ফাইভের) দ্বিতীয় বাংলাদেশি ওয়েব ফিল্ম ‘যদি, কিন্তু, তবুও…’।  ২৮ অক্টোবর এর শ্যুটিং শুরু হয়েছে। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন। রোমান্টিক কমেডি ধাঁচের এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago