Categories: বিনোদন

বিয়ের প্রস্তাব ফেরানোয় অভিনেত্রীর ওপর হামলা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে টিভি অভিনেত্রী মালভি মালহোত্রাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছে এক যুবক। গুরুতর জখম অবস্থায় মালভিকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়।

মালভি মালহোত্রার উপর হামলার ঘটনায় জোরালো শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। আক্রমণকারী যোগেশকুমার মহীপাল সিংয়ের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন মালভি।

টেলিভিশনের এই ভারতীয় অভিনেত্রী জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার সাহায্য চান। পাশাপাশি ঘটনাটির বিচারে কঙ্গনা রনৌত যাতে তাকে সাহায্য করেন এবং তার পাশে দাঁড়ান, সে বিষয়ে কঙ্গনাকে অনুরোধ করেন মালভি।

কঙ্গনা রনৌতের জন্ম হিমাচল প্রদেশের মান্ডিতে। মালভির জন্মও মান্ডিতে। দোষীর উপযুক্ত শাস্তির জন্য কঙ্গনা যাতে পদক্ষেপ নেন, সে বিষয়ে ‘বলিউড কুইন’র সাহায্য চান মালভি মালহোত্রা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি দুবাই থেকে মুম্বাই ফেরেন মালভি মালহোত্রা। গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা নাগাদ ভরসোভার একটি ক্যাফেটেরিয়া থেকে বের হওয়ার সময় মালভি মালহোত্রার উপর ছুরি নিয়ে হামলা চালান যোগেশকুমার মহীপাল সিং নামে এক ব্যক্তি।

মালভি কেন তার সঙ্গে কথা বলছেন না এবং তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন – মহীপাল সিং এমন প্রশ্ন করলে মালভি তাকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি যেন অভিনেত্রীর পিছন পিছন না ঘোরেন। মালভি তাকে বিয়ে করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন সরাসরি। এরপরই ক্ষুব্ধ হয়ে মহীপাল সিং তার উপর ছুরি নিয়ে হামলা চালান বলে জানা যায়।

তিনবার হামলা চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। মুম্বাই পুলিশের দাবি, ইতোমধ্যেই খুনের চেষ্টা ও ধাওয়া করার অপরাধে মামলা রুজু করা হয়েছে। মহীপালকে খুব শিগগিরই গ্রেফতার করবে পুলিশ, তদন্ত শুরু হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago