কিংবদন্তি সংগীতশিল্পী সেলিন ডিওন, ‘আউটল্যান্ডার’খ্যাত তারকা স্যাম হিউগানের সঙ্গে পর্দাভাগ করবেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ২০১৬ সালের বিখ্যাত জার্মান সিনেমা ‘এসএমএস ফার ডিচ’র ইংরেজি রিমেক সিনেমাটির খবর জানালেন প্রিয়াঙ্কা নিজেই।
ইংরেজিতে সিনেমাটির নাম রাখা হচ্ছে ‘টেক্সট ফর ইউ’। সিনেমাটি পরিচালনা করবেন জিম স্ট্রাউস। এক বিরহিনী নারীর গল্প ফুটে উঠেছে এই সিনেমায়। ওই নারীর বাগদত্ত প্রেমিকের মৃত্যুর পরও তিনি অনবরত তার পুরনো মোবাইল নাম্বারে মেসেজ পাঠাতে থাকেন। ইতোমধ্যে ওই নাম্বারটি নতুন এক ব্যক্তিকে প্রদান করা হয়েছিল। কাকতালীয়ভাবে সেই ব্যক্তিটিও একইরকম হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যে ছিলেন। একসময় তাদের দেখা হয়। কিন্তু নিজ নিজ অতীতকে ভুলতে পারেন না কেউই। এমন ঘটনার আবহে সেলিন ডিওনের সংগীত যেন আরও গভীরে নিয়ে যাবে দর্শকদের।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়াকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ (২০১৯) সিনেমায়। এখন তার ঝুলিতে রয়েছে হলিউডের ‘উই ক্যান বি হিরোস’, ‘দ্য ম্যাট্রিক্স ফোর’ ও ‘দ্য হোয়াইট টাইগার’।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…