Categories: জাতীয়

নিবন্ধনের সনদপত্র পেল বিডি২৪লাইভ

নিবন্ধন পেয়েছে দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ ডটকম। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে তথ্য অধিদফতরে পোর্টালটির এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদের হাতে নিবন্ধনের সনদপত্র তুলে দেন প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া।

এক প্রতিক্রিয়ায় বিডি২৪লাইভ ডটকমের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেন, বর্তমান যুগে অনলাইন গণমাধ্যমের ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে অপসাংবাদিকতা রোধে ২০১৫ সালে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম হাতে নেয় সরকার। আবেদন পত্র জমা নেয়ার পর একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাইয়ের পর দেয়া হচ্ছে নিবন্ধন। গত ৩০ জুলাই রাতে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়ে তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) একটি চলমান প্রক্রিয়া। যেসব অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে সরকার নির্ধারিত সংস্থাগুলোর অনাপত্তি পাওয়া গেছে, শুধুমাত্র সেগুলোর তালিকা প্রকাশ করা হল এবং তাদের রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হল।

অনাপত্তি পাওয়া নিউজ পোর্টালগুলোকে তালিকা প্রকাশের পর ২০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলে তথ্য মন্ত্রণালয়। এরপর আরও সময় বাড়ানো হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ই মে আমিরুল ইসলাম আসাদের হাত ধরে যাত্রা শুরু করে বিডি২৪লাইভ ডটকম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অনলাইন নিউজ পোর্টলগুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করেছে পোর্টালটি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago