ওজন কমান পাঁচ মিনিটে

ওজন কমাতে চান না এমন মানুষ পাওয়া আসলেই কষ্টের। তবে যত যাই করুন না কেন এতো সহজে ওজন কমানো যায় না। কঠোর ডায়েট আর নিয়ম করে শারীরিক কসরত করতেই হবে। তারপরও পাচ্ছেন না আশানুরূপ ফল।

শিরোনাম পড়েই চোখ কপালে উঠেছে। তবে পাঁচ মিনিটে করা যায় এমন ছোট্ট ছোট্ট কাজ করেই ওজন কমিয়ে ফেলতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনার করা ভুলেই বাড়ছে শরীরের ওজন। চলুন জেনে নেই ওজন কমানোর কিছু সেরা উপায়-

অনেকের অভ্যাস হয়ে গিয়েছে সকালে উঠেই স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া খুলে বসা। ফেসবুক, ইনস্টাগ্রামে একটু স্ক্রল না করে দিনটা শুরুই করতে পারেন না। তবে এবার এই অভ্যেসকেই আরো একটু ভালো ভাবে ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়ায় মোটিভেশনাল পোস্ট বেশি করে দেখুন। যে সব গ্র‌ুপ ওয়ার্ক আউট আইডিয়া, হেলদি মিল আইডিয়া শেয়ার করে, তাদের ফলো করুন। সকালবেলাই এর ফলে আপনার সারাদিনের এনার্জির ডোজ অনেকটাই পেয়ে যাবেন।

দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল হল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আপনি কী খাচ্ছেন, তার ওপরে ওজন বাড়া কমা অনেকটাই নির্ভর করে। সকালে উঠে যদি আপনি চিন্তাভাবনা করতে বসেন যে কী খাবেন, তারপর তৈরি করেন, তাহলে স্বাভাবিক ভাবেই আপনার দেরি হয়ে যাবে। তখন চটজলদি কিছু একটা খেয়েই আপনি কাজে ছুটবেন। তার থেকে আগেরদিনই ভেবে রাখুন যে সকালে উঠে আপনি কী খাবেন। ওটস, স্মুদি, ব্রাউন ব্রেড ব্রেকফাস্টে খাওয়া যেমন স্বাস্থ্যকর, তেমন সহজে বানিয়েও নেয়া যায়।

ওজন কমানোর জন্য সবথেকে কার্যকরী ব্যায়াম হল হাঁটা। তাই কী ওয়ার্ক আউট করবেন তা ভেবে না পেলে জোর পায়ে হাঁটুন। এটা গোটা শরীরের জন্য ব্যায়ামের কাজ করে। সবথেকে ভালো হয় যদি প্রতি আধঘণ্টা অন্তর পাঁচ মিনিট হেঁটে নিতে পারেন। কয়েকদিনেই উপকার টের পাবেন।

প্রি-ওয়ার্কআউট ড্রিংক হিসেবে কফি কিন্তু বেশ উপকারী। কফি আপনার এনার্জি বাড়িয়ে তুলবে ফলে ওয়ার্কআউট করতে গিয়ে সহজে হাঁপিয়ে যাবেন না আপনি। দুধ ও চিনি ছাড়া ব্ল্যাক কফিতে ক্যালোরি কাউন্ট কম তাই ওজন কমানোর জন্য এটি আদর্শ।

গবেষণায় দেখা গিয়েছে কিছু এসেনশিয়াল অয়েল এবং কিছু দ্রব্যের গন্ধ নিলে ওজন কমানোর জন্য সহায়ক। দারুচিনি, আঙুরের বীজ, পেপারমিন্টের গন্ধ এক্ষেত্রে কার্যকরী। এছাড়া অনেকটা সময় নিয়ে খুব ধীরে ধীরে একটা কিশমিশ চিবোলেও তা কাজ দেয় বলে গবেষণায় জানা গিয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago