ইউরোপে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে বেশ কিছু দেশে সতর্কতা জারি করা হয়েছে। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সে সঙ্গে মৃতের সংখ্যাও।
এবার প্রাণনাশী ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ফিফার পক্ষ থেকেই আজ এ তথ্য জানানো হয়েছে।
ফিফার পক্ষ থেকে এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘৫০ বছর বয়সী ইনফ্যান্তিনোর শরীরে কিছু রক্ষ্মণ দেখা গেছে। পরে টেস্ট করে দেখা গেছে তিনি কোভিড-১৯ পজিটিভ। নিয়ম অনুযায়ী নিজ বাড়িতে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি এবং অন্তত আরও ১০দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
ফিফার সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর সংস্পর্শে যারা এসেছেন গত কিছুদিনে, তারা যেন বিষয়টা অনুধাবনের চেষ্টা করে এবং খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ফিফা আশা করছে, খুব দ্রুত প্রেসিডেন্ট কোভড-১৯ ভাইরাস থেকে সেরে উঠবেন।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…