উদ্দাম নাচে ভাইরাল ক্রিকেটারের মডেল স্ত্রীর ভিডিও

বলিউডের গায়িকা নেহা কক্করের গানে নাচলেন ভারতীয় ক্রিকেটার মোহম্মাদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহান। তার সেই উদ্দাম নাচ ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘মার জাওয়া’ ছবিতে নেহার গাওয়া ‘এক তো কম জিন্দেগানি’ গানটির সঙ্গে নাচতে দেখা গেছে হাসিনকে।

গানের সঙ্গে তাল মিলিয়ে হাসিনের কোমর দোলানোতে দুলছে এখন সোশাল মিডিয়া। হাসিন জাহান নিজেই সেই ভিডিওটি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন ১ লাখেরও বেশি মানুষ।

‘লাইক’ ছাড়িয়েছে ১০ হাজারেরও বেশি। সেই সঙ্গে জমা পড়েছে হাজারের উপরে কমেন্ট।

ভিডিও দেখে বহু নেটিজেন হাসিন জাহানের নাচের প্রশংসা করেছেন। তবে অনেকে কটাক্ষও করছেন তাকে। অশ্লীল শব্দ ব্যবহার করে হাসিনের বিরুদ্ধে তোপ দেগেছেন কট্টরপন্থীরা। কেউ কেউ লিখেছেন, ‘শামি আপনার থেকে দূরে থাকার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’

ভিডিও দেখতে ক্লিক করুন

সম্প্রতি মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন হাসিন জাহান। গত মে মাসে নিজের খোলামেলা ছবি পোস্ট করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এমনিতে সোজাসাপ্টা কথা বলতেই ভালবাসেন তিনি। নিজের মতপ্রকাশে প্রকাশ্যে সুর চড়াতে কখনও দ্বিধা করেন না।

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথম হাসিন জাহান ও মোহম্মাদ শামির মধ্যে সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আসে। সেই সময় অন্য মহিলাদের সঙ্গে ভারতের তারকা পেসারের চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনেন হাসিন। পরে তিনি শামি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গার্হস্থ্য অত্যাচার, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন।

যদিও সেসব ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শামি। ভারতীয় তারকার বিরুদ্ধে মুখ খোলায় বহুবার নেটিজেনদের নিন্দার মুখেও পড়তে হয়েছে তাকে। পরে হাসিন পুলিশের দ্বারস্থও হন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago