Categories: বিনোদন

কখনোই বিয়ে হবে না সালমান খানের!

বলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন ব্যাচেলর বলা হয় তাকে। বয়স ৫৪। অথচ বলিউড ভাইজান এখনও বিয়ে থা করেননি। তালিকায় ইউলিয়া ভন্তুরসহ অনেক বান্ধবীদের নাম থাকলেও বিয়ে শাদী নিয়ে কোনো আগ্রহই দেখা যাচ্ছে না সালমান খানের।

যদিও বহুবার তার বিয়ের খবর ছড়িয়েছে। এমন খবরও প্রকাশ হয়েছে যে লুকিয়ে তিনি বিয়ে করেছেন। তার নাকি সন্তানও রয়েছে। শেষাবধি সবই গুজব হিসেবে প্রমাণ হয়েছে।

এদিকে মুম্বাইয়ের নাম করা এক জ্যোতিষ মুখের উপরেই সালমানকে জানিয়ে দিলেন, এ অভিনেতার বিয়ে আর কখনোই হবে না!

শনিবার (৩ অক্টোবর) ছিল ‘বিগ বস সিজন ১৪’-এর গ্র্যান্ড ওপেনিং। আর সেই রিয়ালিটি শো-তেই অতিথি হয়ে এসেছিলেন মুম্বাইয়ের নাম করা গণৎকার পণ্ডিত জনার্দন। লোকের বিশ্বাস পণ্ডিত নাকি মুখ দেখে বলে দিতে পারেন মানুষের ভবিষ্যৎ। ইংরাজিতে যাকে বলে ‘ফেস রিডার’।

শো- এর মঞ্চে একে একে প্রতিযোগীদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছিলেন তিনি। সে সময়েই হঠাৎ এই সিজনে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করা প্রতিযোগী নিক্কি তাম্বোলির মুখ দেখে জনার্দন বলেন, নিকি বাইরে থেকে সহজ সরল দেখতে হলেও ভেতরে ভেতরে খুবই চালাক।

সে সময় নিজের ভবিষ্যৎ জেনে নিতে মরিয়া হয়ে ওঠেন ভাইজানও। সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন, বিয়ে কি হবে তার? ভাইজানকে হতাশ করে তৎক্ষণাৎ ওই জ্যোতিষীর উত্তর, ‘আপাতত তো কোনো সম্ভাবনাই দেখছি না।’

ছাড়বার পাত্র নয় ভাইজানও। তিনিও পাল্টা মনে করিয়ে দিলেন ছয় বছর আগে এই জনার্দনই নাকি ভাইজানকে বলেছিলেন, তার ভাগ্যে বিয়ে রয়েছে। হঠাৎ এই বাঁকবদল কেন? গণৎকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে সালমান আবারও জিজ্ঞাস করেন, ‘সামনে কি কোনো যোগই নেই?’

জ্যোতিষ ঘাড় নেড়ে সাফ জানিয়ে দেন ‘কোনো আশাই আর নেই’।

যদিও এর খানিক পরেই হাসিতে ফেটে পড়েন সালমান। বলেন, ‘বাহ! খুব ভাল। বিয়ের চান্সই নেই’।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago