Categories: বিনোদন

কঙ্গনাকে গ্রেফতারের নির্দেশ

যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার বিরুদ্ধে কর্ণাটকে ভারতের কৃষকদের ‘খামার বিল’ নিয়ে টুইটারে কুটুক্তি করার অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বরে কঙ্গনার করা সেই টুইট ক্ষুব্ধ করে তুলেছে অনেককেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কঙ্গনার শাস্তিও দাবি করেছেন।

তার নামে মামলাও করেছেন একজন কৃষকদের কটাক্ষ করার জন্য। কর্ণাটকের একটি আদালত তার সেই টুইটের সূত্র ধরে অভিনেত্রীর বিরুদ্ধে সেই মামলার জেরেই কঙ্গনাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।

উক্ত টুইটটিতে এ অভিনেত্রী সম্প্রতি ভারতে পাস হওয়া ‘খামার বিল’র বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছিলেন।

খামার বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর একটি টুইটের প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা গত ২১ সেপ্টেম্বর এক টুইটে লেখেন, ‘প্রধানমন্ত্রী, যদি কেউ ঘুমিয়ে থাকেন তবে তাকে ঘুম থেকে জাগানো যায়। যদি কেউ বুঝতে না পারে তবে তাকে ব্যাখা-বিশ্লেষণ দিয়ে বুঝানো যায়। তবে কেউ যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকে কিংবা না বোঝার অভিনয় করে তখন আপনি তাকে কিভাবে বুঝাবেন?

এরা আসলে সকলেই জঙ্গি সন্ত্রাসীর মতো। সিএএ-এর কারণে এদের কাউকেই নাগরিকত্ব হারাতে হয়নি। তবে তারা এখানে এসেছে রক্তপাত করার লক্ষে।’

এই টুইটের পরেই বেশ ক্ষুব্ধ হয়ে পড়ে কৃষক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই। এরপর টুইটটি নিজের না বলে দাবি করেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমি কখনই কৃষকদের জঙ্গি বলিনি। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি কৃষকদের জঙ্গি বলেছি তবে আমি ক্ষমা চাইব এবং চিরতরে টুইটার ছেড়ে দেব।’

প্রসঙ্গত, কঙ্গনার বিরুদ্ধে এত দিনেও মামলা দায়ের না হওয়ার কারণে বেশ সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে শুধু কৃষক নয়। এর আগেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসহ নানা বিষয় নিয়ে অপ্রাসঙ্গিক বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এ কারণে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়লেও ধারাবাহিকভাবেই তিনি নিজের বিতর্কিত মন্তব্য ও আচরণ চালিয়ে যাচ্ছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago