নিষেধাজ্ঞা উপেক্ষা করেও বেঁচে গেলেন আমির

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্ব ক্রিকেট। তবে ধীরে ধীরে করোনা পরিস্থিতির মধ্য দিয়েই ফিরতে শুরু করেছে ক্রিকেট। ইংল্যান্ড সফর দিয়ে ক্রিকেটে ফিরেছে পাকিস্তানও। ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-টুয়েন্টি সিরিজ খেলতে নেমেছে বাবর আজমরা।

বাইশ গজে ক্রিকেট ফিরলেও সবার সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে নানা নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। আর তারই অংশ হিসেবে বলে লালা মাখানোর উপর নিষেধাজ্ঞা করেছে আইসিসি। সাধারণত সুইং করানোর জন্য বলে লালা মাখান ক্রিকেটাররা। বৃষ্টিতে ভেসে যাওয়া সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আইসিসির এ নিষেধাজ্ঞা অমান্য করেছেন পাক পেসার মোহাম্মদ আমির। ম্যাচে আমিরকে বলে লালা মাখাতে দেখা গেছে। এ নিয়ে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে সমালোচনা।

বলে লালা লাগানোর ব্যাপারে আইসিসির বিবৃতিতে বলা হয়েছিল, ‘বল চকচকে করার জন্য খেলোয়াড়েরা লালা ব্যবহার করতে পারবেন না। যদি কোনো খেলোয়াড় লালা ব্যবহার করে, আম্পায়ার চাইলে প্রাথমিকভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। তবে বারবার একই ঘটনা ঘটলে দলকে সতর্ক করা হবে। একটি দলকে এক ইনিংসে ২ বার সতর্ক করা হবে। কিন্তু বারবার এ কাজ করলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে। আম্পায়ার খেলা শুরুর আগে লালা লাগানো বল পরিষ্কার করিয়ে নেবেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নতুন বলে বাড়তি সুবিধা পেতে বলে থুতু মাখাচ্ছেন আমির। হাত মুখে নিয়ে ভিজিয়ে নিয়ে সেটা আবার বলে ঘষছে। তাকে বেশ কয়েকবার কাজটি করতে দেখা গেছে। তার এই কাণ্ড একাধিকবার টিভি ক্যামেরায় ধরা পড়লেও আম্পায়াররা কোনো ব্যবস্থা নেননি। অথচ গত জুনেই আইসিসি বলে লালা মেশানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago