ফেসবুক মেসেঞ্জারে কাউকে ব্লক না করেই তার পাঠানো মেসেজ উপেক্ষা করা যায়। জেনে নিন কাজটি কীভাবে করবেন ।
কী কী প্রয়োজন?
ফেসবুক মেসেঞ্জারের লেটেস্ট ভার্সন।
একটি ইন্টারনেট কানেকশন।
ফেসবুক মেসেঞ্জারে ডেক্সটপ থেকে কাজটি করার পদ্ধতি:
স্টেপ ১। ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করুন।
স্টেপ ২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে ‘আই’ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার ‘প্রাইভেসি ও সাপোর্ট’ অপশন সিলেক্ট করুন। এর পরে ‘ইগনোর মেসেজেস’ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। নিশ্চিত করতে পপ-আপ উইন্ডোতে একই অপশন সিলেক্ট করুন।
ফেসবুক মেসেঞ্জার মোবাইল অ্যাপে উপেক্ষা করার পদ্ধতি:
স্টেপ ১। ফেসবুক মেসেঞ্জার ওপেন করে লগ ইন করুন।
স্টেপ ২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে ‘আই’ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার ‘ইগনোর মেসেজ’ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৪। নিশ্চিত করতে কনফার্ম করুন।
এর পরে ফেসবুক মেসেঞ্জারে ঐ ব্যক্তি আপনাকে মেসেজ পাঠালে আপনার কাছে তা আর পৌঁছাবে না। ফলে সহজেই অপ্রয়োজনীয় মেসেজের হাত থেকে রেহাই পাওয়া যাবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…