ভারতে ক্রমাগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। ভারতের সেনা বাহিনী এ নিয়ে কয়েক দফা পদক্ষেপ নিলেও শান্ত করা দূরের কথা এরা পূর্বের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। উলফা, এনএসসিএন এর মতো সংগঠনগুলোর সাথে কিছুতেই পেরে উঠছে আইন শৃঙ্খলা বাহিনী। এবার উদ্বিগ্নতা বাড়িয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, এসব সংগঠনগুলিকে মদত দিয়ে অস্ত্র দিচ্ছে চীন।
ভারতের উত্তরপূর্বের সীমান্তে ক্রমাগত অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। উলফা, এনএসসিএন এর মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি বারবার রক্তক্ষয়ের কারণ হয়ে উঠেছিল। এক সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী, এই গোষ্ঠীগুলিকে নেপথ্যে উস্কানি দিয়ে যাচ্ছে চীন। অস্ত্র সরবরাহ ভারতকে অশান্ত রাখতে পাকিস্তানের পাশাপাশি চীনও হাত মিলিয়েছে।
খবরে বলা হয়, উত্তরপূর্ব সীমান্তে ভারত বিরোধি বিচ্ছিনন্নতাবাদী গোষ্ঠীগুলিকে অবৈধ অস্ত্র সরবরাহ করা হচ্ছে চীন থেকে। চীনের রুইলি থেকে আসছে এই অস্ত্র।
পত্রিকার রিপোর্ট বলছে আসামের উলফা গোষ্ঠীর নেতা পরেশ বরুয়ার সঙ্গে চীনা গোয়েন্দাদের যোগাযোগ ছিল বহুকাল। পরেশের সঙ্গে চীনের উনান প্রভিন্সে চীনা গোয়েন্দাদের বৈঠকে বসতেও দেখা গিয়েছে বলে খবর। জানা যায়, চীনের এই ইন্টালিজেন্স অফিসাররাই ভারতের সীমান্তবর্তী এলাকাতে নাশকতায় মদত দিয়েছে। ভারতীয়দের দিয়ে ভারত ধ্বংস করার পরিকল্পনা করছে চীন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…