আগেই জানা গেছে চতুর্থ ধাপের ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়ছেন বলিউডের শক্তিশালী অভিনেতা সঞ্জয় দত্ত। সেই সময়ই কথা ছিল চিকিৎসার উদ্দেশ্যে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন মুন্না ভাই খ্যাত এই অভিনেতা।
তবে ভিসা জটিলতার কারণে দোটানা ছিল। তাই জরুরি ভিত্তিতে মুম্বাইতেই চিকিৎসার বন্দোবস্ত করেছিল সঞ্জয়ের পরিবার।
ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, প্রথম দফায় ভিসা মঞ্জুর না হওয়ায় ৫ বছরের চিকিৎসাকালীন ভিসার জন্য আবারও আবেদন করা হয়েছে।
১৯৯৩ সালের মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় সম্পৃক্ততা থাকার কারণে সঞ্জয়কে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে এবার ভিসা পেতে সঞ্জয়কে সাহায্য করছেন তার এক কাছের বন্ধু। যিনি ভিসা সংক্রান্ত একজন কর্তাব্যক্তি। তাই আশা করা যাচ্ছে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন ক্যান্সার হাসপাতালের উদ্দেশ্যে দেশ ছাড়ার অনুমতি পাবেন তিনি।
যেখানে ১৯৮১ সালে ক্যান্সার নিরাময়ের উদ্দেশ্যে ভর্তি হয়েছিলেন তার মা নার্গিস দত্ত নিজেও।
সঞ্জয় ভিসা পেলে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তার স্ত্রী এবং বোন। অবশ্য সঞ্জয়ের বড় মেয়ে তৃষালা অনেক আগে থেকেই অবস্থান করছেন নিউ ইয়র্কে। ভক্তদের একটি আশা তাড়াতাড়ি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে ফিরবেন এই প্রিয় অভিনেতা।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…