জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা না হওয়ার এ তথ্য জানানো হয়েছে।

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি এখনো হয়নি। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা বাতিলের ঘোষণ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হলেও এইচএসসি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি মন্ত্রণালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আরও প্রায় দেড় মাস বৃদ্ধি পাওয়ায় এ সময়ে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago